ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৮

ads

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৫৭৭ ইয়াবা, ৩৫০ গ্রাম হেরোইন ও ২০ কেজি ১৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page